ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেবো: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৪, ২০:৪৮আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২১:০৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত স্বৈরাচারের উচ্ছিষ্ট খেয়ে বাংলাদেশের মানুষের ও মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কাজ করে। এরা পাকিস্তানের দালাল ও হানাদার বাহিনীর দোসর। এরা বাংলাদেশের স্বাধীনতাকে এখনও মেনে নিতে পারেনি। দেশ যখন ঘুরে দাঁড়িয়েছে, দেশের মানুষের জীবনযাত্রার মান যখন উন্নত হচ্ছে তখন এরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা এ সকল ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দেবো।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) শাহজাহানপুরে ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক মাহবুব আলী অডিটরিয়ামে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা আমাদের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিএনপি-জামায়াত বারবার দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনীতিতে বাধা দিচ্ছে। তারা দেশের মানুষের শান্তি, সম্প্রীতিকে বিনষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাম্প্রতিক বিষবাষ্প ছড়িয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে চায়। এরা নৈরাজ্য ও বিভক্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন প্রমুখ।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি