‘ইহুদিদের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ১৬:১৯আপডেট : ১৪ মে ২০২৪, ২১:৪৮

বিএনপি-জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি-জামায়াত ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে অপরাজনীতি করে। অথচ আজ সাত মাসের বেশি ফিলিস্তিনের ওপর গণহত্যা হচ্ছে, নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে, এটির বিরুদ্ধে একটি শব্দ বলেনি তারা। বরং নির্বাচন ভণ্ডুল করার তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তারা এখন আন্তর্জাতিক ইহুদিদের সঙ্গে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং এদের চিনে রাখতে হবে, এদের মুখোশ আজ উন্মোচিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি এই মানববন্ধন করে।  

ড. হাছান মাহমুদ বলেন, কিছু লেবাসধারী ইসলামি দল, যারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করে, কথায় কথায় সমাবেশ করে, এরা আসলে একটি শব্দ বলা বা একটি বড় মিছিল ফিলিস্তিনের পক্ষে করেনি। আমেরিকায় বড় মিছিল হয়, ইংল্যান্ডে বড় মিছিল হয়, আমাদের জয় বাংলা লীগ মিছিল করে। আর তোমরা ইসলামি দলের পরিচয় দাও, কিন্তু একটা বড় মিছিল-সমাবেশ করোনি।। তোমরা আসলে ধর্ম ব্যবসায়ী। এদেরও চিনে রাখতে হবে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা দেখি কিছু ইসলামি দল আছে, তারা কারণে অকারণে বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে। আজ তারা কই? তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্বাচনের আগে সরকার নামানোর জন্য বায়তুল মোকাররম, প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করেছেন। ফিলিস্তিনের পক্ষে বাইডেন বা ইসরায়েলের বিরুদ্ধে তো একটি বড় সমাবেশ করতে দেখলাম না। বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখি সরকারের বিরুদ্ধে কথা বলতে। কই নেতানিয়াহুর বিরুদ্ধে তো কথা বলতে দেখলাম না। এরা কোথায় লুকিয়ে আছে? এরা আসলে ইসলামপ্রেমী নয়, এরা হচ্ছে মুখোশধারী ধর্ম ব্যবসায়ী। এদের মুখোশ উন্মোচন করতে হবে।

এসময় মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএজে/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে