দেশটাকে ভালোবাসছে কে, দেশের প্রতি টানটা কোথায়, প্রশ্ন হানিফের

বাংলাট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৩:৫০আপডেট : ২৫ মে ২০২৪, ১৪:৫৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কিছু মানুষের কথা-কাজে পাকিস্তানপ্রেম দেখা যায়। আবার কিছু মানুষের মাঝে আমাদের পাশের দেশের (ভারত) প্রতি এখনও প্রেমের আবেগটা রক্ষিত আছে। আমাদের দেশটাকে ভালোবাসছে কে? এত ত্যাগের বিনিময়ে আমাদের দেশ, দেশের প্রতি আমাদের টানটা কোথায়?

শনিবার (২৫ মে) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত ‘কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী’ এবং ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী’ উপলক্ষে শ্রদ্ধার্ঘ সভায় তিনি এ সব প্রশ্ন রাখেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘পাকিস্তানে যে আমরা ছিলাম, কিছু মানুষের কথা-কাজে তার বহিঃপ্রকাশ এখনও দেখা যায়। এই স্বাধীন দেশে বাস করে এখনও তাদের মাঝে পাকিস্তানপ্রেম রয়েছে। কিছু মানুষ পাকিস্তানকে এখনও তাদের প্রেমের জায়গায় রেখেছে। আবার কিছু মানুষের মাঝে আমাদের পাশের দেশের প্রতি এখনও প্রেমের আবেগটা রক্ষিত আছে। আমাদের দেশটাকে ভালোবাসছে কে?’

সবার প্রতি অনুরোধ রেখে হানিফ বলেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ, দেশটাকে ভালোবাসুন। আমাদের ভালোবাসা, আমাদের আবেগ সব কিছুই যেন আমাদের দেশকে কেন্দ্র করে হয়। দেশ ছাড়া অন্য কারও প্রতি আমাদের ভালোবাসা থাকতে পারে না। এটা হোক আমাদের আজকের অঙ্গীকার।’

অনুষ্ঠানে কেপিআর (খুদে প্রতিভার রাজ্য) চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন মাহবুব উল আলম হানিফ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি অধ্যাপক শাহিনুর রহমান।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী