সাংবাদিক হেনস্তার ব্যাপারে আমরা সতর্ক আছি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ১৩:১১আপডেট : ২৬ মে ২০২৪, ১৩:১১

সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করা এবং ভুয়া লোক যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে, সে জন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই, এমন অনেককেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, কোন সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনও সাংবাদিক যেন অকারণে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।

আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয় জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সমালোচনা শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি। কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন।

এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী