খালেদা জিয়াকে ভদ্রতা শিখতে বললেন হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৬, ২০:২৯আপডেট : ০৯ মার্চ ২০১৬, ২০:৩৩

ড. হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভদ্রতা শেখার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার জাতীয় প্রেসক্লবের সামনে রমনা থানা আওয়ামী লীগ আয়োজিত ‘জামায়াত-শিবিরের অবৈধ হরতালের প্রতিবাদে’ এক মানববন্ধনে তিনি এ পরামর্শ দেন।
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যেভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছেন, মনে হয় তিনি আপনার ছোট বোন। আপনাকে মনে রাখতে হবে, দেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলছেন। তাই ভদ্রতা শিখুন।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আগে আপনাদের নেত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবকে ভদ্রতা শেখান। তবে মির্জা ফখরুল মহাসচিব হবেন কি হবেন না, তিনি এখন সে শঙ্কায় আছেন। আর এ কারণে একটু বেশি করে মন্তব্য করছেন।’
জামায়াত নেতা মীর কাসেমের ফাঁসির রায় অমান্য করে যারা হরতাল ডেকেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সাবেক এই বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় দুই মন্ত্রীকে আদালতে তলব করা হলো, তাহলে যারা ৯ জন সম্মানিত বিচারপতির রায়কে অমান্য করে হরতাল দিয়েছেন, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের ডাকা হরতাল এখন শুধু কৌতুক ছাড়া আর কিছু না। হরতালে তাদের দূরবীন দিয়েও খুজেঁ পাওয়া যায় না।

মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও করা হয়।

২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ খাঁনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ।

এসআইএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের