তরুণদের আ.লীগে যোগদানের আহ্বান ওবায়দুল কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ১০:৫৪আপডেট : ২৮ জুন ২০২৪, ১৮:০৫

দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে আওয়ামী লীগ তার নির্বাচনি অঙ্গীকার পূরণ করবে।

শুক্রবার (২৮ জুন) সকালে সংসদ ভবনের সামনে সাইকেল র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বাইসাইকেল র‌্যালি (ছবি: রাকিবুল ইসলাম)

এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারত বিরোধিতার নামে আজ যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে। তিনি আরও বলেন, পিতার হাতে স্বাধীনতা, কন্যার হাতে মুক্তি। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। বঙ্গবন্ধুকন্যা যা করেন বাংলাদেশের স্বার্থে করেন। স্বার্থ বিকিয়ে দিয়ে বঙ্গবন্ধুকন্যা কোনও বন্ধুত্বে আবদ্ধ হন না।

তিনি বলেন, কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বাইসাইকেল র‌্যালি (ছবি: রাকিবুল ইসলাম)

আওয়ামী লীগ কোনও পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বছরব্যাপী  কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে।

এদিন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বাইসাইকেল র‌্যালির আয়োজন করা হয়। এটি মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিটি মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয় (ছবি: রাকিবুল ইসলাম)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত প্রমুখ।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের