জামায়াত-শিবির আগেও ২ বার নিষিদ্ধ হয়েছিল: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৪, ১৯:৩৮আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৯:৩৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নিষিদ্ধ জামায়াত-শিবিরকে খুনি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করেছে এবং রাজনীতি করার সুযোগ দিয়েছে। জামায়াত ইসলামী সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এর আগে দুইবার নিষিদ্ধ হয়েছিল। স্বাধীনতার আগে পাকিস্তানি সরকার তাদের নিষিদ্ধ করেছিল।

বুধবার (৩১ জুলাই) বিকালে ঢাকা-৮ আসনের অন্তর্গত এলাকায় ১৫ আগস্টে দোয়া, মিলাদ মাহফিল ও সমন্বিত কার্যক্রম নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে এক সমন্বয় বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন বাংলাদেশকে রক্ষা করার জন্য এই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি না করলে বাংলাদেশকে রক্ষা করা যাবে না।

বাহাউদ্দিন নাছিম বলেন, জামায়াত-শিবিরের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ আমাদের করা লাগতে পারে। এরা আমাদের কাউকে বাঁচতে দেবে না। এরা আমাদের শিক্ষিত মা-বোনদেরকে তালেবানি কায়দায় ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখতে চায়। নারী পুরুষ সবার মর্যাদা রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমরা আর কিছু হারাতে চাই না। আমরা আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিএনপি- জামাত-শিবির নানা কর্মকাণ্ড করেছে। আমাদের শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সব ভুল ভ্রান্তি দূর করতে হবে। আমরা আর কোনও মৃত্যু চাই না।

নাছিম বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কখনোই কোনও ষড়যন্ত্র করে না। সন্ত্রাসীদের নেতা তারেক রহমান, জামাত শিবির জঙ্গিগোষ্ঠীর নির্দেশে একটি গোষ্ঠী দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। আমাদের আগামীতে আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাইনুদ্দিন রানা, স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুন্ডু প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
সংবিধান সংশোধন কমিটিতে ১১ দলের প্রতিনিধিত্ব থাকবে না: গোলাম পরোয়ার
ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ ৪ জন কারাগারে, রিমান্ড শুনানি মঙ্গলবার
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পে স্কেলের প্রভাব কতটা পড়বে ব্যাংক খাতে 
পে স্কেলের প্রভাব কতটা পড়বে ব্যাংক খাতে 
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার