ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকতে হবে, নেতাকর্মীদের মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৪, ১৫:৩১আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৭:০২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে সহযোগিতা করতে হবে। সোমবার (১২ আগস্ট) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ‘ঢাকা মহানগর উত্তর বিএনপির সঙ্গে মতবিনিময়’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আমিনুল হক, আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিউদ্দিন বুলবুল, কাজী ইউসা মিশু, রফিকুল ইসলাম বাবু, সাঈদ হাসান কানন, দেবব্রত পাল, আলী ইমাম তপন, শাহ আলম, রেদওয়ান ফুয়াদ,  তারিকুল ইসলাম টিটু, মনজুরুল করিম, জিয়াউর রহমান তপু, শহীদুজ্জামান শহীদ, মাহবুবুর রহমান শাহিন,  আনোয়ার হোসেন আনু, সাব্বির হোসেন রুবেল প্রমুখ।

এর আগে সোমবার সকালের দিকে বনানীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে কবর জিয়ারত করেন মির্জা ফখরুল।

সেখানে অপেক্ষারত সাংবাদিকদের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সব বিপদগুলো কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন। জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রতিবিপ্লবের যে আশঙ্কা, তার জন্য সজাগ থেকে, রাস্তায় থেকে, তাদের চক্রান্ত প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন, জনগণের কাছে সেই প্রত্যাশা আমার।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের