কাজ করেছিল বলেই আওয়ামী লীগের ভুল ছিল: বাংলা ট্রিবিউনকে আনোয়ারুজ্জামান চৌধুরী

লন্ডন প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৪, ২২:০৬আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২২:০৬

‘আমরা কেউ তো ফেরেশতা নই। কাজ করলে ভুল থাকবেই। কাজ করেছিল বলেই আওয়ামী লীগের ভুল ছিল। আমরা ভুলগুলো শোধরাতে চাই।’ সিলেটের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলা ‍ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেছেন। সোমবার (২৬ আগস্ট) লন্ডন সময় দুপুরে বাংলা ট্রিবিউনের প্রতিবেদকের সঙ্গে ফোনে নানা বিষয়ে আলাপ করেন তিনি।

আনোয়ারুজ্জামান বলেন, ‘আজ দেখুন, দিপু মনিকে পুলিশ হেফাজতের ভেতরে মারা হচ্ছে। বিচারপতি মানিকের অপরাধের বিচার হোক। কিন্তু সত্তরের বছরের বেশি বয়সী একজন মানুষকে পুলিশ হেফাজতের মধ্যে মারধর কী প্রমাণ করে? দেশে কোন সংস্কার হচ্ছে? ক্রিকেটার সাকিবকে সারা বিশ্বের মানুষ চেনে। তিনি যখন বিদেশে তখন তার নামে হত্যা মামলা দিয়ে সরকার প্রমাণ করেছে নিজেদের অযোগ্যতা।’

সারা দেশে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী হামলা-নির্যাতনের শিকার হতে হচ্ছে উল্লেখ করে তিনি দলের নেতাকর্মীদের মনোবল না হারানোর আহ্বান জানান। আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘এ সরকারের সব কর্মকাণ্ডের দায় ড. ইউনূসকে নিতে হবে। তিনি বাংলাদেশের হামিদ কারজাই। দেশে শিক্ষকদের, গুণী মানুষদের অপমানিত-লাঞ্ছিত করা হচ্ছে।’

আনোয়ারুজ্জামানের রাজনৈতিক উত্থানের পেছনে শেখ হাসিনা ও শেখ রেহানার সমর্থন ছিল বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা আছে। দুই বোনের প্রতি ‘আনুগত্য ও বিশ্বস্ততার পুরস্কার’ হিসেবে গত নির্বাচনে সিলেটের মেয়র পদে স্থানীয় নেতাদের পাশ কাটিয়ে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয় বলে আলোচনা রয়েছে দলের ভেতরে। শেখ হাসিনার সঙ্গে এখনও তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। তবে এ বিষয়ে আনোয়ারুজ্জামান কোনও তথ্য জানাননি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন ৫৪ বছর বয়সী আনোয়ারুজ্জামান চৌধুরী। গত বছরের ২১ জুন তিনি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। গত ১৯ আগস্ট সিলেটসহ দেশের অন্য সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়।

/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি