জুলাই-আগস্টে হামলা-হত্যার তথ্য সংগ্রহ করছে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৪, ২১:৫৭আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২১:৫৭

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত ৫ আগস্ট। এই আন্দোলন শুরুর সময় জুলাই ও আগস্টের এখন পর্যন্ত (৩০ আগস্ট) সারা দেশে দলীয় নেতাকর্মী-সমর্থকদের হত্যা, কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি স্থাপনা ও থানায় হামলার ভিডিও, ছবি ও সংবাদের লিংক কিংবা ফেসবুক-ইউটিউবের প্রতিবেদনসহ সব তথ্য ই-মেইলে সংগ্রহ করছে দলটি।

শুক্রবার (৩০ আগস্ট) ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে এসব তথ্য পাঠানোর জন্য দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তৃণমূলের কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।

ই-মেইল ঠিকানা হিসেবে [email protected] এবং [email protected] মেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে।

হামলার তথ্য তথ্য চেয়েছে আওয়ামী লীগ

ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান অরাজক পরিস্থিতিতে আপনার পরিচয় বা তথ্যের রেফারেন্স গোপন রাখা হবে।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে শুক্রবার জানানো হয়েছে, জুলাইয়ের ১ তারিখ থেকে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত ৪৬ দিনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ‘নিরপেক্ষ ও স্বাধীন’ তদন্ত করবে জাতিসংঘ। একইসঙ্গে কারা এর সঙ্গে জড়িত, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ কী, সেটিও খুঁজে বের করে ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে।

এরপরই আওয়ামী লীগ তথ্য সংগ্রাহের এই আহ্বান জানালো।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী