দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আ.লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৭ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে তৃণমূল নেতাকর্মীর পাশে দাঁড়ানোর পাশাপাশি কোনও প্রকার উসকানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীর উপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের যেসব ঘটনা ঘটেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে।

ফেসবুক পোস্টে উল্লেখ করা নির্দেশনাগুলো হলো–

‘প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিশিয়াল ইমেইলে [[email protected]] যোগাযোগ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার উসকানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না।’

‘সারাদেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার [এক্স], ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কী নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর।’

‘আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে, কোনও ধরণের উসকানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না।’

‘প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতারকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান, এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে’ উল্লেখ করা হয় ফেসবুকের ওই পোস্টে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
আ.লীগের দখলে থাকা খেলার মাঠ নিয়ন্ত্রণে নিয়েছেন বিএনপি নেতারা: নাহিদ ইসলাম
পুলিশের অভিযানে আওয়ামী লীগের কর্মী সন্দেহে ৬ জন আটক
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ দাখিল
সর্বশেষ খবর
যুদ্ধের উত্তাপে আপাতত সৌদি আরবে হচ্ছে না এশিয়ান কাপ
যুদ্ধের উত্তাপে আপাতত সৌদি আরবে হচ্ছে না এশিয়ান কাপ
৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদে সার্ভেয়ার
৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদে সার্ভেয়ার
‘একা পড়ে গিয়েছিলেন, এ সুযোগে দুষ্কৃতকারীদের হামলা’: মিরপুরে পুলিশ সদস্যকে মারধর
‘একা পড়ে গিয়েছিলেন, এ সুযোগে দুষ্কৃতকারীদের হামলা’: মিরপুরে পুলিশ সদস্যকে মারধর
ডিপফেকের শিকার জাহ্নবী কাপুর ও কীর্তি সুরেশ, কঠোর আইন প্রণয়নের দাবি
ডিপফেকের শিকার জাহ্নবী কাপুর ও কীর্তি সুরেশ, কঠোর আইন প্রণয়নের দাবি
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫