নেতাকর্মী ও তাদের স্বজনদের থানায় অভিযোগ দায়েরের নির্দেশ আ.লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪০

নির্যাতন, হত্যাকাণ্ড ও ভাঙচুরের শিকার হওয়া আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের থানায় অভিযোগ দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা:  

আপনার বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে– ১। থানায় অভিযোগ দিন, ২। অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি (ডিজি) করুন। যদি সাধারণ ডায়েরিও করতে না দেয় তাহলে আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেবো।

অভিযোগ দেওয়া বা সাধারণ ডায়েরির আপডেট জানাবেন মেইলে [email protected]

আওয়ামী লীগ সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করছে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়।

আরও পড়ুন- 

আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন 

তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল

জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিয়ে ‘অস্পষ্টতা’

৪৬ দিনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করবে জাতিসংঘ

শনিবার থেকে কাজ শুরু করবে জাতিসংঘ তদন্ত দল

জুলাই-আগস্টে হামলা-হত্যার তথ্য সংগ্রহ করছে আ.লীগ

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী