নেতাকর্মীদের ‘গণহারে’ গ্রেফতারের প্রতিবাদ আ.লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৪, ২২:৪৬আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ২২:৪৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ বলেছে, তাদের নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। নেতাকর্মীদের মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেছে দলটি।

সোমবার (৭ অক্টোবর) ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। সারাদেশে বাছ-বিচারহীনভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণগ্রেফতার চালাচ্ছে। আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আবার যাদের নামে মামলা নেই তাদেরকে গ্রেফতার করে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

নেতাকর্মীদের ‘গণহারে’ গ্রেফতারের প্রতিবাদ আ.লীগের ফেসবুক পোস্টে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠন করার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী এই সংগঠনের প্রতি সরকারের হিংসাত্মক ও বিদ্বেষমূলক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে। এরই অংশ হিসেবে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

এতে আরও বলা হয়, সাবের হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  একই সঙ্গে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি