রাজধানীর সড়কদ্বীপে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ ছাত্রলীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ২৩:১৭আপডেট : ১৭ মার্চ ২০১৬, ০০:০৫

রাজধানীর সড়কদ্বীপের সৌন্দর্যবর্ধনে ছাত্রলীগ রাজধানীর কিছু সড়কদ্বীপের সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে ছাত্রলীগ। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের ‘ক্লিন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ কর্মসূচির ব্যাপক সফলতার পর তারা এবার নগরীতে এই সৌন্দর্যবর্ধনে অংশ নিচ্ছে। এর অংশ হিসেবে বুধবার রাজধানীর পান্থপথের সড়কদ্বীপে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও সৌন্দর্যবর্ধনে কাজ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ বিষয়ক উপ-সম্পাদক ও কলাবাগান থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফারুক এ কর্মসূচিতে অংশ নেন।
পান্থপথের সড়কদ্বীপের ফুলের চারা রোপণ করে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, কলাবাগান থানা ছাত্রলীগের এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে। এই ইউনিটের ছাত্রলীগের কর্মীদের দেখে অন্যরাও উৎসাহিত হবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই পরিবেশ রক্ষা পাবে। আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পরিবেশের বিষয়ে বেশ যত্নশীল। এজন্য তিনি ইতিমধেই ধরীত্রির শ্রেষ্ঠা খেতাবেও বিশ্ব দরবার থেকে ভুষিত হয়েছেন।
সড়কদ্বীপে সৌন্দর্যবর্ধনের করতে গাছ লাগাচ্ছে ছাত্রলীগ নেতারা কলাবাগান থানা ছাত্রলীগ সভাপতি বলেন,  স্থানীয় এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সার্বিক সহযোগিতায় তারা এই কর্মসূচি পালন করেছেন। রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কের পাশের খালি জায়গায় যেন মানুষ আবর্জনা না ফেলতে পারে তাই ফুলের বাগান করে দিয়েছে। তাদের কর্মীরা নিয়মিত বাগানে গাছের তদারকি করবে। এছাড়া একাধিক কর্মী থাকবে ফুলের গাছগুলো পরিচর্যার জন্য।

/ইএইচএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের