সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল বিষয়ে আ.লীগের বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৫১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পদ্ধতি বাতিল করে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সেটিকে আংশিক বাতিল করেছে হাইকোর্ট। পাশাপাশি বাতিল করা হয়েছে সংবিধানবহির্ভূতভাবে ক্ষমতা দখলবিষয়ক ৭-এর ক ও খ অনুচ্ছেদ। বাতিলের এ প্রক্রিয়াকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ উল্লেখ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বুধবার (১৮ ডিসেম্বর) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে দলটি জানায়, পঞ্চম সংশোধনী বাতিলের ফলে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও এর ধারাবাহিকতা, সাংবিধানিক শাসন ও সংবিধানের প্রাধান্য এবং বিচার বিভাগের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অবরুদ্ধ করার অশুভ উদ্দেশ্যে সম্পূর্ণ অবৈধভাবে বলপূর্বক এই পঞ্চদশ সংশোধনী বাতিল করানো হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে একই বিষয়ে রিভিউ মামলা চলমান থাকায় সেটি নিষ্পত্তির পূর্বে হাইকোর্টে এই মামলা চলতে পারে না‌। এটি অসাংবিধানিক।

আওয়ামী লীগ আরও দাবি করে, অতীতের অসাংবিধানিক ও অবৈধ ক্ষমতা দখলকারীদের নতুনভাবে বৈধতা দিয়ে গণতন্ত্রবিরোধী শক্তি বাংলাদেশে অসাংবিধানিক ও অবৈধ ক্ষমতা দখলকারীদের শাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি