বিএনপির কাউন্সিলের আমন্ত্রণ পাইনি: সৈয়দ আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ১৭:৪৭আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৭:৪৯

বি সৈয়দ আশরাফুল ইসলাম এনপির সম্মেলনে এখন পর্যন্ত আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত ‘সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ ও সন্ত্রাস মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, কিছু কিছু বিষয়ে মত-পার্থক্য থাকতে পারে। কিন্তু সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হতে হবে। এখানে কাউকে ছোট করা, কাউকে রাজনৈতিকভাবে ঘায়েল করা, সেটা সন্ত্রাসবাদ মোকাবিলার অন্তরায় হয়ে থাকবে।    
জনপ্রশাসনমন্ত্রী বলেন, আমরা মনে করি, বুদ্ধিজীবী ও সমাজের বিভিন্ন অংশ শেখ হাসিনার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে যুদ্ধ, সেটা শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে সরকার বা শেখ হাসিনা সম্পর্কে ডাউট (সন্দেহ) করা সঠিক হবে না। আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই, আপনারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হোন, সমগ্র অসাম্প্রদায়িক শক্তি আমাদের সঙ্গে যোগ হোক। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করুক। আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে জয় লাভ করবোই।

একই অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, সারাদেশ থেকে যারা ওখানে (বিএনপির কাউন্সিলে) সমবেত হয়েছেন, তারা যেন নিজেদের একটা প্রশ্ন করেন, তা হলো—কী পাবেন এই নেতৃত্বের কাছ থেকে। বিকৃত-উন্মাদ রাজনীতির ধারক একজন দেশে বসে, অন্যজন বিদেশে বসে আছেন। তাদের সম্মিলিত শক্তি দ্বারা বাংলার মানুষের কী হবে? তারা দেশকে কী দেবেন?

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের