গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে ফের অগ্নিসংযোগ-ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৫, ১৩:৩১আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১৭:০৫

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনে ফের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতির (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বক্তব্য জানা যায়নি। এ সময় ভবনের বাইরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করতে দেখা গেছে।

এর আগে সকাল থেকে ওই ভবনটির সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এ সময় সড়ক বন্ধ করে ক্রিকেট খেলতেও দেখা যায় একদল যুবককে।

সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর নেতৃত্বেও একটি দল অবস্থান নেয় ভবনটির সামনে।

এ সময় সেখানে র‌্যাবের টহল দেখা গেছে। তবে কারা ভবনটিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে সে বিষয়ে জানা যায়নি। সেখানে উপস্থিত র‌্যাবের দায়িত্বশীল কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এদিকে, ভবনটির সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন অবস্থানকারীরা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতের পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পরও ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তারপর থেকে এটি কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝখানে অবশ্য ভবনটিতে বিভিন্ন সংগঠনের ব্যানার টানানো দেখা গেছে।

/এমকে/এম/এমওএফ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি