‘বাটপার’ বলে ফৌজদারি অপরাধ করেছেন হানিফ: ওলামা লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ১৮:৩৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৮:৪৪

ওলামা-লীগ ওলামা লীগকে ‘বাটপার’ বলে কোটি মানুষের ধর্মীয় অনুভতিতে আঘাত দিয়ে আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ফৌজদারি অপরাধ করেছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ওলামা লীগ।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনের প্রতিক্রিয়া তুলে ধরেন ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী।
শরীয়তপুরী বলেন, হানিফকে বলবো- আপনি ওলামা লীগকে বাটপারের দল বলে লাখ লাখ ওলামাকে অবমাননা করেছেন, তাদের পেছনে নামাজ আদায়কারী কোটি মুসলমানের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছেন। ৯৮ ভাগ মুসলমানের এই দেশে সাবধানে ও শ্রদ্ধাভরে কথা বলবেন। রাজনৈতিকভাবে না হোক, ধর্মীয় দিক থেকে কোটি কোটি মুসলমান ওলামা লীগকে অন্তর থেকে শ্রদ্ধা করে। ওলামা লীগের মিথ্যা সমালোচনাকারীরা কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফৌজদারি অপরাধ করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ওলামা লীগ সম্পর্কে আওয়ামী লীগের কিছু নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিক্রিয়া হলো- দলের সুবিধাভোগী নেতারা নিকট অতীত ভুলে গেছেন। তারা নিজেদের ছাড়া অন্য কাউকে এখন প্রয়োজন মনে করছেন না। রাজপথে নির্যাতিত ত্যাগী নেতাদের মূল্যায়ন তো করছেনই না, এমনকি তার বিন্দুমাত্র প্রয়োজন মনে করছেন না। সবারই মনে আছে এ ধরনের কিছু নেতা এমনকি কোনও কোনও মন্ত্রী এমপি কিছুদিন আগে খোদ ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। যে কারণে গত ২০১৫ সালের ২৪ আগস্ট পত্রিকায় এসেছে ‘ছাত্রলীগ মন্ত্রী-এমপিদের রক্তচক্ষুকে ভয় পায় না’।
আরও পড়ুন: ওয়ানডে র‌্যাংকিংয়ে প্রথমবার পাঁচ নম্বরে বাংলাদেশ: পাপন

আবুল হাসান বলেন, যারা ওলামা লীগকে বাটপার সংগঠন বলছেন, তারা আমাদের কত সমাবেশে প্রধান অতিথি বিশেষ অতিথি ছিলেন তা আমরা গণমাধ্যমকে দেখাতে চাই। সেদিন আপনারা ওলামা লীগের কাঁধে চড়ে বক্তব্য দিয়েছেন। এমনকি ওলামা লীগের জন্য আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা বেঁচেছেন। ওলামা লীগকে ছোট করে দেখলে স্বয়ং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেও ছোট হয়ে যান। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও নেতৃত্বেই আওয়ামী ওলামা লীগ সারাদেশে সুসংগঠিত হয়। প্রধানমন্ত্রী ওলামা ও পীর-মাশায়েখদের অনেক ভালোবাসেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই ১৯৬৯ সালে আওয়ামী ওলামা পার্টি গঠন করেন, ১৯৯৬ সালে এসে যা বাংলাদেশ আওয়ামী ওলামা লীগে রূপান্তরিত হয়।

ওলামা লীগ গঠন প্রক্রিয়া প্রসঙ্গে আবুল হাসান বলেন, ২০০১ সালে শেখ হাসিনা হুকুম দেন প্রত্যেক জেলায়, থানায় ওলামা লীগের কমিটি গঠন করতে। ২০০২ সালে চার দলীয় জোট হাওয়া ভবনের উস্কানিতে পুলিশ যখন আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করে দেয়। তখন বর্তমান সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওলামা লীগকে ফোন করে বলেন, হুজুর, আপনারাই পারেন আওয়ামী লীগ অফিস চালু করতে। তখণ ওলামা লীগই মিলাদ করে দলীয় কার্যালয় চালু করে দেয়।

পহেলা বৈশাখ সম্পর্কে ওলামা লীগের বক্তব্য প্রসঙ্গে বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন- পহেলা বৈশাখ ও চৈত্রসংক্রান্তি পালন করলে মুসলমানিত্ব যায় না। এক্ষেত্রে আমরা বলতে চাই, ইনুর এ বক্তব্য ধর্মনিরপেক্ষতার খেলাপ। কারণ ইনু পহেলা বৈশাখকে ধর্মনিরপেক্ষতার আলোকে দেখেননি। তিনি এখানে ইসলাম ধর্মকে টেনে এনেছেন। পহেলা বৈশাখ পালন শরিয়ত সম্মত নয়, ওলামা লীগ এ কথা বলেছে। কিন্তু তা পালন না করার জন্য কোনও বাধ্যবাধকতা আরোপ করেনি বা কর্মসূচী ঘোষণা করেনি। পহেলা বৈশাখ সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে আমরা যাবো। তার কাছে বিনীতভাবে ব্যাখ্যা করব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী, লায়ন মাওলানা মুহম্মদ আবু বকর ছিদ্দীক্ব, দপ্তর সম্পাদক মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী প্রমুখ।

আরও পড়ুন: বিচারপতিদের বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ অভিযোগ করা যাবে, মিথ্যা অভিযোগে শাস্তি

/সিএ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক