ওয়ানডে র‌্যাংকিংয়ে প্রথমবার পাঁচ নম্বরে বাংলাদেশ: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৬, ১৭:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৭:৫৮

ওয়ানডে র‌্যাংকিংয়ে প্রথমবার পাঁচ নম্বরে বাংলাদেশ: পাপন ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। যদিও নিয়ম অনুযায়ী বিষয়গুলো নিশ্চিত করা হয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে। কিন্তু সম্প্রতি আইসিসির বোর্ড মিটিং শেষ করে দেশে ফিরে বিষয়টি আগেভাগেই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি জানিয়েছেন, উপরে উঠার ফলে আগামী ২০১৯ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশ দলকে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপ।
সোমবার বিকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেক্সিমকো কার্যালয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আইসিসি রবিবার বোর্ড মিটিংয়ে আমাদের কাছে ওয়ানডের বর্তমান র‌্যাংকিং প্রকাশ করেছে। আমরা জানতাম আমরা ৭ নম্বরে আছি। কিন্তু কালকে আইসিসি জানায়, বাংলাদেশ পাঁচ নম্বরে উঠে গেছে।’

২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত র‌্যাংকিংয়ে আট নম্বরে থাকতে হবে দলগুলোকে। তার আগেই বাংলাদেশ ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও ৯ নম্বরে থাকা পাকিস্তানের চেয়ে অনেকখানি এগিয়ে। সমীকরণ পর্যালোচনা করে আইসিসির মনে হয়েছে; বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে না।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘র‌্যাংকিংয়ে উন্নতির কারণে আমাদের বাছাইপর্ব খেলতে হবে না। কারণ আমাদের পয়েন্ট এখন ১০১। পাকিস্তানের ৭৯ ও ওয়েস্ট ইন্ডিজের ৮৩। আমাদের থেকে ওদের পয়েন্টের ব্যবধান অনেক।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা ৯-১০ থেকে ৭ নম্বরে এসেছিলাম। সেখান থেকে পাঁচ নম্বরে এসেছি। যদিও ৬ এবং ৭ নম্বরের সঙ্গে পার্থক্য এক পয়েন্ট। আমাদের স্বপ্ন ছিল সেরা পাঁচে যাওয়ার। গত বছরের শেষের দিকে আমি বলেছিলাম। সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এখন লক্ষ্য এটাকে ধরে রাখা।’

/আরআই/এফআইআর/ 

সম্পর্কিত
১৫ বছরেই বিশ্বরেকর্ড! শচীনকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
লর্ডস নয়, ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দ্য ওভালে
প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের
সর্বশেষ খবর
নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
নারীর সঙ্গে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার
হজে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
হজে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী