আগামী নির্বাচন আওয়ামী লীগের ঘরোয়া অনুষ্ঠানে পরিণত হবে: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৬, ১৭:১৯আপডেট : ০৭ মে ২০১৬, ১৭:২৬

রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশের নির্বাচনব্যবস্থা মহাশ্মশানে পরিণত হয়েছে। আর এই ব্যবস্থা চলতে থাকলে আগামী দিনের যেকোনও নির্বাচন আওয়ামী লীগের ঘরোয়া অনুষ্ঠানে পরিণত হবে। রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন তথ্য তুলে ধরে রিজভী আহমেদ এ অভিযোগ করেন।
রিজভী অভিযোগ করেন- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফা নির্বাচনের মতো চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার ভোট জালিয়াতির মহোৎসব চালিয়ে সব কেন্দ্র দখল করবে।
রিজভী বলেন, ‘৪৭টি জেলার ৭০৩টি ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা ব্যালট পেপারে সিল মেরে, জালভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রেখেছে। আইন অনুযায়ী সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকেই ক্ষমতাসীনরা ব্যালট বাক্স ভরে রেখেছে। বাকিটা সকালে সব ভোটকেন্দ্র দখল করে নিয়ে কাজ সেরেছে। প্রশাসন ও নির্বাচন কমিশনকে ক্ষমতাসীনদের কেন্দ্র দখল ও জালিয়াতির কথা জানালেও তারা কোনও পদক্ষেপ নেননি। বরং প্রশাসন সরকার দলীয় প্রার্থীদের সহযোগিতা করেছে।
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন মায়ার নেতৃত্বে কয়েকটি ভোটকেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। মায়া আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরও প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে। আর মারবেন না কেন, সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরও যে তার মন্ত্রিত্ব বহাল আছে। তার কাছে গণতন্ত্রই কি আর নির্বাচনই বা কি!’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মোস্তাক মিয়া, নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা প্রমুখ।

/এসটিএস/এএইচ/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি