অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে লুণ্ঠনের বাজেট : মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৬, ১৯:৩৩আপডেট : ২৪ জুন ২০১৬, ১৯:৩৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবিত বাজেটে ‘জনকল্যাণ হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবৈধ শাসনকে পাকাপোক্ত করার জন্য যা কিছু লুণ্ঠন করা দরকার, এই বাজেটে সেই ব্যবস্থা করা হচ্ছে।  বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের দিকে যাচ্ছে, বিষয়টি জনগণের মধ্যে প্রচারের জন্য বাজেটের আকার বাড়ানো হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীতে ব্রাক সেন্টার মিলনায়তনে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত এক বাজেট পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, ২ জুন (বৃহস্পতি) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। এতে প্রবৃদ্ধি অব্যাহত রাখা, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আগামী অর্থবছরে জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের বাজেট উপাস্থাপন করা হয়।
মির্জা ফখরুল বলেন, এই সরকার প্রহসন করে জোর করে ক্ষমতায় বসে আছে। সেজন্য এই বাজেটের সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নেই, তাদের কল্যাণও হবে না। তাদের অনৈতিক-অবৈধ শাসনকে আরও পাকাপোক্ত করার জন্য যতকিছু লুণ্ঠন করা দরকার, সেই ব্যবস্থা করা হচ্ছে। বাজেটে সাধারণ মানুষের ওপর করের বোঝা কয়েকগুণ বাড়বে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, কর আরোপ করা হয়েছে সাধারণ জনগণের ওপর। এই যে বর্ধিত বাজেট, এতে অর্থের যোগান দেওয়ার জন্য যে কর আদায় করা হবে, সেখানে বলা হচ্ছে, প্রতি ব্যক্তির মাথাপিছু কর দিতে হবে ১৫ হাজার ১১২টাকা। বিদায়ী অর্থবছরের কর দিতে হয়েছে ১১হাজার ২৭টাকা। অর্থাৎ ৪ হাজার ৮৫ টাকা বেড়েছে। এই অর্থ পুরোপুরি সাধারণ মানুষকেই বহন করতে হবে।

অর্থমন্ত্রী বাজেটপূর্ব সময়ে অর্থনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে বাজেট নিয়ে আলোচনা করলেও তাদের কোনও পরামর্শ গ্রহণ করেননি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাদের উদ্দেশ্য যেভাবেই হোক বাজেট বাড়িয়ে দেখাতে হবে। অর্থাৎ জনগণের মধ্যে প্রচার করতে হবে যে বাংলাদেশের অর্থনীতি দারুণভাবে উন্নয়নের দিকে যাচ্ছে।

ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা জানে যদি সুষ্ঠু নির্বাচন হয়, কোনওদিনই তারা ক্ষমতায় আসতে পারবে না, রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পাবে না। সেজন্য তারা সুষ্ঠু নির্বাচন করবে না। তারা বিভিন্ন কৌশলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাকিল ওয়াহেদের সঞ্চলনায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট অর্থনীতিবিদ আবু আহমেদ, খন্দকার মোস্তাহিদুর রহমান, সৈয়দ নাসের বখতিয়ার আহমেদ।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের