প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি দিয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৯:৫১আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৯:৫২

বিএনপি আগামী ১ সেপ্টেম্বর দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে যৌথসভা শেষে কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে কর্মসূচি দেওয়া হয় খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষেও।

সভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচির মধ্যে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে সারাদেশে বিএনপি’র সব ইউনিট দলীয় পতাকা উত্তোলন করবে। সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে দোয়াপাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। এর আগের দিন দুপুর ২টায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (রমনা) মিলনায়তনে হবে আলোচনাসভা।

এরপর ৩ সেপ্টেম্বর দুপুর ২টায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম  কারামুক্তি দিবস উপলক্ষে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (রমনা) মিলনায়তনে আলোচনাসভা হবে। ১১ সেপ্টেম্বর আলোচনাসভা হবে খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে।

সভায় সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল এবং সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টার, সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার এবং ভোলা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়ার স্মরণে শোক প্রস্তাব করা হয়। দাবি জানানো হয় গুম ও নিখোঁজ বিএনপি নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার। এ ছাড়া মুক্তি চাওয়া হয় সাংবাদিক মাহমুদুর রহমান, শফিক রেহমান ও আবদুস সালামের।

/এসটিএস/এআরএল/

আরও পড়ুন: 

বঙ্গবন্ধুকে ছোট করতে ১৫ আগস্ট ফুর্তি করেন খালেদা

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ