বিদ্যুৎ চাই, তবে সুন্দরবনের ক্ষতি করে নয়: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৬, ২০:৪৭আপডেট : ২২ আগস্ট ২০১৬, ২০:৫৩

ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিদ্যুৎ চাই, তবে সেটি সুন্দরবনের ক্ষতি করে নয়।
সোমবার বিকালে নবগঠিত কমিটির নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে সাংবাদিকদের কাছে মহাসচিব এই মন্তব্য করেন।
আওয়ামী লীগ দেশের শাসন ব্যবস্থায় এক নায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, ২১ আগস্ট হামলা মামলার চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না। বর্তমান সরকার রাজনৈতিক উদ্দেশে তাকে (তারেক) জড়িয়েছে। কোনও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় দেশে হত্যাকাণ্ড বেড়ে গেছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, আজকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে নেতা-কর্মীরা শপথ নেবেন গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখতে।

এ সময়  উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহসহ দলের শীর্ষ নেতারা।

/সিএ/এনএস/এমএসএম/

সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম