জঙ্গির নামে সাধারণ মানুষকে হত্যা করছে সরকার: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ১৬:৪৮আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৬:৫০

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বর্তমান সরকার জঙ্গির নামে দেশের সাধারণ মানুষকে হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী গণদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

শামসুজ্জামান দুদু বলেন, 'বর্তমান সরকার জঙ্গির নামে দেশের সাধারণ মানুষকে হত্যা করছে। অন্যদিকে, দেশের কোন আইন-কানুনে বলা আছে যে, জঙ্গিদের হত্যা করতে হবে?'

প্রধানমন্ত্রীর উদ্দেশে সাবেক এই ছাত্রনেতা বলেন, 'স্বাধীনতার ৪৪ বছর পরে এসে আপনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তা ৪৪ মাসেই ধ্বংস করা হবে।'

জাসদের কঠোর সমালোচনা করে বিএনপির দুদু বলেন, 'যারা গণবাহিনী তৈরি করেছিল এবং শেখ মুজিবকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তারাই আজকে প্রধানমন্ত্রীর আশেপাশে আছে।’

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, ‘রামপাল নিয়ে দেশের সব বিরোধী দল বিরোধিতা করছে। এমনকী দেশের শতকরা ৯৫ ভাগ সাধারণ মানুষই রামপালের বিরোধিতা করছে। তবুও সরকার এ প্রকল্প থেকে সরে আসছে না।'

এ সময় তিনি স্বাধীনতার প্রতীক হিসেবে জিয়াউর রহমান ও গণতন্ত্রের প্রতীক হিসেবে খালেদা জিয়াকে উল্লেখ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির আরেক সদস্য আবু নাসের রহমতউল্লা প্রমুখ।

/এসআইএস/এবি/

সরাসরি ভোট হচ্ছে না জেলা পরিষদ নির্বাচনে

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন কেরি

 

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী