সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাচ্ছে না বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ২৩:১৩আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ২৩:১৯

বিএনপি একই দিনে একই স্থানে একাধিক রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চাওয়ায় কাউকেই সমাবেশ করার অনুমতি দেবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এই তথ্য জানিয়ে বলেছেন, ‘৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে একাধিক রাজনৈতিক দল সমাবেশ করার অনুমতি চেয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে কাউকেই সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আগামী ৭ নভেম্বর বিএনপি ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিল। বিএনপি নেতারা সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়ে আশাবাদীও ছিলেন। তবে ৭ ও ৮ নভেম্বর আরও কয়েকটি রাজনৈতিক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ডিএমপির কাছে অনুমতি প্রার্থনা করে।

ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘একই স্থানে একাধিক রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়েছে। একটি দলকে অনুমতি দিয়ে অন্যান্য দলকে না দিলে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ কারণে ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকের পর কাউকেই সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেন।’

/এনএল/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের