খালেদার সঙ্গে জাপার একাংশের সাক্ষাৎ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৬, ১৬:৪১আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ২১:৪১

খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন জাতীয় পার্টি’র (জাফর) প্রেসিডিয়ামের সদস্যরা। রবিবার রাত সাড়ে নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।  বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

 জাপার চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুর পর  ড. টিআই ফজলে রাব্বী চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

ধারণা করা হচ্ছে, জাপার কমিটি, রাজনৈতিক পরিস্থিতিসহ কিছু বিষয়ে প্রায় ৩০ মিনিটের মতো এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

জাপার মহাসচিব মোস্তফা জামাল হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকটি কোনও স্পেশাল কিছু না। আমাদের প্রেসিডিয়ামের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে  উৎসাহী। এ কারণেই মূলত আজকের বৈঠক।’ তিনি আরও বলেন, ‘আজকের বৈঠকে বিরাজমান পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হবে। এতে ২০ দলীয় জোটের নানাদিক আলোচনায় আসতে পারে।’

জাপার প্রয়াত চেয়ারম্যান কাজী জাফর আহমদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তাফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হবে।’

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের