না. গঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১৬:১৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৬:১৭

বিএনপি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সব ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

নারায়ণগঞ্জের রিটার্নিং অফিসারের দেওয়া ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ’ এমন বক্তব্য উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনের এমন আশঙ্কায় ভোটারদের মনেও ভয়ের সঞ্চার হবে। ভোটারদের জানমালের নিরাপত্তার জন্য সেনাবাহিনী মোতায়েন যে কতটা জরুরি, তা এমনিতেই বোঝা যায়।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ শহর এমনিতেই আওয়ামী সশস্ত্র ক্যাডারদের আওতায়। সেখানে প্রকাশ্যে গুলি, অস্ত্রপ্রদর্শন, খুনাখুনি নিত্যনৈমিত্তিক ব্যাপার।’

আইনশৃঙ্খলা বাহিনীর তাণ্ডবের কথা উল্লেখ করে বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে মানুষ হত্যার লাইসেন্স দেওয়ার কারণেই আইন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে সহনীয় করে ফেলেছে। তারা বিচার না করেই হত্যা করছে। মানুষের বিচার পাওয়ার অধিকার তাদের কাছে নেই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এ জেড জাহিদ প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম