রোহিঙ্গা ইস্যুতে কর্মসূচি দেবে ২০দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৬, ০০:০৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ০৩:৩৫

খালেদা জিয়ার সভাপতিত্বে বিশ দলীয় জোটের বৈঠক
রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন বা মানবপ্রাচীরধর্মী কর্মসূচি দেবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এই কর্মসূচিতে রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দিতে সরকারের কাছে আবেদন করা হবে। মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জোটের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত বিএনপির একজন সিনিয়র নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

সূত্র জানায়, রোহিঙ্গা ইস্যুতে কর্মসূচির বিষয়ে শরিক নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বৈঠকে বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে মানববন্ধনধর্মী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। তারিখ ঠিক করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের জানানো হবে।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে  আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসে আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটিএম ফজলে রাব্বী চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ। 
/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম