শনিবার বিএনপির দিনব্যাপী শিক্ষা বিষয়ক সেমিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৭, ১৭:০৫আপডেট : ১২ মে ২০১৭, ১৭:০৫

বিএনপি ‘বর্তমান শিক্ষা ব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে বিএনপি। আগামী শনিবার (১৩ মে) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে দিনব্যাপী আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, দুটি সেশনে সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল দশটায় প্রথম সেশনে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সেশনে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় অংশ নিতে পারছেন না।
দ্বিতীয় সেশনে সভাপতি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শায়রুল কবির খান জানান, পুরো সেমিনারে শিক্ষাব্যবস্থা নিয়ে ৫টি প্রবন্ধ পাঠ হবে। এই প্রবন্ধগুলো উপস্থাপন করবেন, ড. মাহবুব উল্লাহ, ড. আ.ফ.ম ইউসূফ হায়দার, ড. সিরাজুল ইসলাম, ড. সিদ্দিকুর রহমান ও ড. সাব্বির মোস্তফা। সেমিনার সঞ্চালনা করবেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী