দুর্যোগে নেতাকর্মীদের জনসাধারণের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ০২:৩৬আপডেট : ৩০ মে ২০১৭, ০২:৩৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘মোরা’। প্রাকৃতিক এই দুর্যোগে জনসাধারণের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে মির্জা ফখরুলের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল জানান, চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন বিএনপির মহাসচিব। ফখরুল বলেন, ‘নিজেরা (নেতাকর্মীরা) সতর্ক থেকে সর্বসাধারণের পাশে দাঁড়াতে হবে।’
দলীয় সূত্র জানায়, ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের সতর্ক থেকে সাধারণের পাশে থাকতে বলা হয়েছে। মোরা’র আঘাতের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিএনপি।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং এগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
/এসটিএস/এমও/

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের