পুলিশ আর আ. লীগ মিলেমিশে একাকার হয়ে গেছে: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৭, ১৩:০৯আপডেট : ১০ জুন ২০১৭, ১৩:১৩

রুহুল কবীর রিজভী

পুলিশ আর আওয়ামী লীগ মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা এক হয়ে ইফতার মাহফিলে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘পবিত্র রমজান মাসে মুসলিমরা যখন সিয়াম সাধনা করছে। তখন সরকারের সন্ত্রাসীরা বিরোধী দলের ইফতার মাহফিলে আক্রমণ করছে। বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। এমনকি দ্রুত বিচার আইনের অধীনে মামলার ভয়ও দেখাচ্ছে।’

শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ‘শুক্রবার নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের ইফতার মাহফিলে ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করে। মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমানের বাড়িতে ইফতার মাহফিলে হামলা চালায় পুলিশ। ঢাকার দোহারেও ইফতার মাহফিলে বাধা দেওয়া হয়েছে। মনে হচ্ছে পুলিশ এখন আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব পালন করছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

দ্রুত বিচার আইনের সাজার মেয়াদ বাড়ানোর সমালোচনা করে রিজভী বলেন, ‘আজকে ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে। এই হলো দেশের বর্তমান অবস্থা।’ নরসিংদীতে জেলা ছাত্রদল নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে জানিয়ে তিনি অবিলম্বে তার সন্ধান দাবি করেন।

রিজভী বলেন, ‘রমজান মাসে দেশব্যাপী বিএনপি আয়োজিত ইফতার মাহফিলগুলোয় অনুমতি দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও সরকারি দলের সঙ্গে যোগসাজশ করে পুলিশ চড়াও হচ্ছে, হামলা চালাচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোকে রাজনৈতিক কর্মকাণ্ড তো দূরে থাক ধর্মীয় অনুষ্ঠান করতেও হিংসার আাশ্রয় নিয়েছে। আওয়ামী ক্যাডাররা বাধা দিচ্ছে। এ ধরনের আক্রমণ বা বাধা শুধু প্রতিহিংসা চরিতার্থ করা নয়, বরং ধর্মীয় অনুষ্ঠানের ওপরও আক্রমণ।’

 /এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের