ব্যক্তিগত আক্রোশ থেকেই ইউনূস সেন্টারের সম্মেলনে বাধা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৭, ১৫:২৩আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৫:২৭

রুহুল কবীর রিজভী ব্যক্তিগত আক্রোশ থেকেই ইউনূস সেন্টারে আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস-২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে সরকার বাধা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সম্মেলনের বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ সাতটি দফতরে ২০ জুলাই চিঠি পাঠিয়েছিল বলে ইউনূস সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে। আর্ন্তজাতিক সম্মেলনের অনুমতি না দেওয়ায় সরকারের এ সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। এ বাধা দেওয়ার ঘটনায় ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটেছে।’

প্রসঙ্গত,শুক্রবার সকালে সাভারের জিরাবোতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ২ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনূস সেন্টার এক বিবৃতিতে সম্মেলন বাতিলের কথা জানায়। সম্মেলনে পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির এ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল।

এ ধরনের আর্ন্তজাতিক সম্মেলনে বাধা দেওয়া ‘স্বৈরতন্ত্রেরই হিংস্ররূপ’ উল্লেখ করে রিজভী বলেন, ‘এর ফলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা আরও গভীর হবে।’ এসময় তিনি বিএনপি’র পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

/এসটিএস/এমও/এসটি/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের