রোহিঙ্গারা কি আ. লীগের আত্মীয়: জয়নুল আবদীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৫

বিএনপি কেন রোহিঙ্গাদের ত্রাণ দিতে পারবে না, রোহিঙ্গারা কি আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা প্রশাসকের আত্মীয় যে ত্রাণ শুধু তারাই দিবে, বলে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার সকাল (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন বিএনপি নেতা ফারুক বলেন, ‘বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়ে আওয়ামী লীগ ও কক্সবাজার জেলা প্রশাসক যা করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। তারা যে কায়দায় বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, নির্যাতন করছে, ঠিক একই কায়দায় কক্সবাজারে বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়েছে।’

রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়ে ফারুক বলেন, ‘সরকার নির্যাতিত রোহিঙ্গাদের যে আশ্রয় দেবে, আমরা এখন আর বিশ্বাস করি না। আমরা জানতে পেরেছি রোহিঙ্গারা শরণার্থী শিবিরে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। তাই আমাদের দাবি রোহিঙ্গাদের খাদ্য, নিরাপত্তা, বাসস্থান নিশ্চিত করার জন্য সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হোক।’

নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে বিজিবি ও কোস্টগার্ড ব্যবসা করছে, মানববন্ধনে এমন অভিযোগ করেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘রোহিঙ্গারা নৌকায় পার হওয়ার পর টাকা না দিলে বিজিবি নৌকায় আগুন ধরিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাবু টানিয়ে চাঁদা নিচ্ছে। মহিলাদের গায়ের গহনা খুলে নিচ্ছে।’

‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বন্ধের’ দাবিতে তারেক জিয়া সাইবার ফোর্স নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা খানমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, রফিক শিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ মণ্ডল, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

/এএইচআর/এমও/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম