২৪ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের করণীয় নিয়ে বৈঠক করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:২০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪১

বিএনপি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের করণীয় নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করছে বিএনপি। আগামী রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর লেকশোর হোটেলে এই গোলটেবিল অনুষ্ঠিত হবে। আয়োজনের অন্যতম উদ্যোক্তা সাবেক আইজিপি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল কাইয়ূম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
উদ্যোক্তারা জানিয়েছেন, গোলটেবিল বৈঠকের বিষয় ঠিক করা হয়েছে, ‘জেনোসাইড ইন মায়ানমার অ্যান্ড রোল অব বাংলাদেশ’। এই বিষয়ে আলোচনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গোলটেবিলে অংশ নিতে বিভিন্ন দেশের কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, বলে জানান আবদুল কাইয়ূম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যরিস্টার নওশাদ জমির বাংলা ট্রিবিউনকে জানান, তিনিও গোলটেবিলে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন।

একটি সূত্র জানায়, বিএনপির থিংক ট্যাংক ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার’ এই গোলটেবিল আয়োজনের মূল ভূমিকা রেখেছে। গোলটেবিলে বর্তমান মায়ানমারে রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের শরণার্থী সংকট নিয়ে বিস্তারিত একটি প্রবন্ধ পাঠ হবে বলেও জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

/এসটিএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের