বিএনপি নেতাদের ঢুকতে দেওয়া হচ্ছে না বিমানবন্দরে: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১৬:৪৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৬:৫৪

খালেদা জিয়াকে সংবর্দনা জানাতে এসেছেন মির্জা আব্বাস (ছবি: বাংলা ট্রিবিউন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তাদের দল। কিন্তু তারা বিমানবন্দরে ঢুকতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন। 
বুধবার (১৮ অক্টোবর) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের প্রবেশপথে অপেক্ষমাণ সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, ‘দলের চেয়ারপারসনকে সংবর্ধনা দিতে আমরা বিমানবন্দরে এসেছি। কিন্তু আমাদেরকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে দেশে ফিরলে তাকে বিমানবন্দরে বিনা বাধায় সংবর্ধনা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু আমরা আজ বিমানবন্দরে ঢুকতে পারছি না।’

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় দল শঙ্কিত নয় বলে উল্লেখ করেন মীর্জা আব্বাস। তার ভাষ্য, ‘আমাদের দলের চেয়ারপারসন তার চিকিৎসা পুরোপুরি শেষ না হতেই দেশে ফিরছেন। সরকার দেশের পরিস্থিতি ঘোলাটের দিকে নিয়ে যাচ্ছে। এ কারণেই ম্যাডাম চিকিৎসা অসম্পন্ন রেখে দেশে আসছেন।’

সরেজমিন দেখা গেছে, ভিআইপি টার্মিনালের কাছে মসজিদের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাদের মধ্যে আছেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, দলের ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ আরও অনেকে।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ