রোহিঙ্গা ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৭, ১৪:৩৬আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৪:৪৫

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ যথেষ্ট নয় এবং এই পরিস্থিতি সামলানোর জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করা জরুরি বলে মনে করছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সোমবার (২৩ অক্টোবর) রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ প্রস্তাব গৃহীত হয়।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সংবাদ সম্মেলন করে এ প্রস্তাব দেওয়ার কথা ছিল। তবে দলটির নেতা এম কে আনোয়ার মারা যাওয়ায় তা বাতিল হয়। পরে দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে স্থায়ী কমিটির প্রস্তাবগুলো গণমাধ্যমে জানানো হয়।  

সোমবার রাতে স্থায়ী কমিটির সভায় গৃহীত প্রস্তাবের মধ্যে রয়েছে, বিতাড়িত রোহিঙ্গা অসহায় শিশু, নারী, পুরুষদের সাময়িকভাবে আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দিতে সরকারের প্রতি আহ্বান জানানো। এই কাজে জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার আহ্বান জানাতে সরকারকে চাপ দেওয়া। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশ মিয়ানমারে নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকারকে বাধ্য করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের আহ্বান।  প্রয়োজনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে বলা।

সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খালেদা জিয়া। সেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন  সরকার, তরিকুল ইসলাম, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অনেকে।

স্থায়ী কমিটির সভায় চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। সরকারের ‘ভ্রান্তনীতিকে’ এই মূল্য বৃদ্ধির জন্য দায়ী করে অবিলম্বে মূল্যহ্রাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আরও পড়ুন- আগামী সপ্তাহে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন খালেদা জিয়া

/এসটিএস/এসটি/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের