প্রতিকূল পরিবেশেও নির্বাচনে অংশ নেবে বিএনপি: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৭, ১৭:২৭আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৭:৩০

‘খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে’ অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন মওদুদ আহমদ আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘বিএনপি অংশ না নিলে আগামীতে নির্বাচনই হবে না।  তাই সমঝোতার মাধ্যমে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে। সরকার সমঝোতায় না এলে দেশের মাটিতে গণবিস্ফোরণ হবে। পরিবেশ যতই প্রতিকূল হোক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।’ শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে’ অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

মওদুদ আহমদ বলেন, ‘মানুষের এখন অন্য কোনও আশ্রয় নেই, পথ নেই। ১০ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। এই সরকার বিএনপির সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হবে। বিএনপির সহায়ক সরকারের দাবি সরকারকে মানতে হবে।’ 

বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার প্রসঙ্গ স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘খালেদা জিয়ার সফর ব্যাহত করতেই ক্ষমতাসীনরা হামলা করেছে। কিন্তু এতে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। চেয়ারপারসন আবারও বের হবেন, কর্মসূচি পালন করবেন।’ তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকর্মীদের ওপর সরকার ইচ্ছাকৃতভাবে আক্রমণ করেছে। কারণ তারা গণমাধ্যম, সংবাদপত্র ও দেশের মানুষের স্বাধীনতায় কখনও বিশ্বাস করে না। সেই কারণেই শুধু গাড়িবহরে নয়, গণমাধ্যমের ওপর আক্রমণ করেছে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা। সরকারকে শুধু এটুকু বলব, গাড়িবহরে হামলা করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করা যাবে না।

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের নেত্রী আরও যাবেন।একটা অংশে মানুষের ঢল দেখেই এমন করছেন আপনারা? এই ধরনের গাড়িবহরে হামলা করে  বিএনপি ও জনগণের অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। আরও সফরে যাব আমরা। দেখব, কত বহরে আপনারা আক্রমণ করতে পারেন।’ 

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড.কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী