আ. লীগের আগাম নির্বাচন দেওয়ার সাহস নেই: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ১৪:০৮

মওদুদ আহমদ আওয়ামী লীগের আগাম নির্বাচন দেওয়ার সাহস নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।তিনি বলেন, ‘আওয়ামী লীগও ৫ জানুয়ারির নির্বাচনের পর বলেছিল, শিগগিরই সব দলের সঙ্গে আলোচনা করে একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে যেখানে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু আওয়ামী লীগ তাদের সে কথা রাখেনি।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত মহান বিজয় দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

মওদুদ বলেন, ‘সংসদ ভেঙে না দিলে আগাম নির্বাচন কিংবা মেয়াদ শেষে নির্বাচন কোনও নির্বাচনই বাংলাদেশে হবে না। আগাম নির্বাচন হলে সংবিধানের ১২৩ ধারা অনুযায়ী সংসদ এমনিতেই ভেঙে দিতে হবে। একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সে নির্বাচনে বিএনপি অংশ নেবে।’

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের সঙ্গে ১৯টি চুক্তির কথা বলা হয়েছে। কিন্তু এসব চুক্তি কোনোদিন কার্যকর হবে না। রোহিঙ্গা ইস্যুতে চুক্তি করে বাংলাদেশকে ফাঁদে ফেলা হয়েছে।কিন্তু আমরা চাই সব রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত পাঠানো হোক।’  

ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র রায়, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান রেহানা প্রধান প্রমুখ। 

/এএইচআর/এসএসএ/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম