ডিএনসিসি নির্বাচন নিয়ে এখনও সিদ্ধান্ত নেইনি: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি।’

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এসময় তিনি ডিএনসিসি’র মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আনিসুল হকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাকে জটিল রাজনীতিবিদ বলে মনে হয়নি। তিনি ব্যতিক্রমী রাজনীতি করার চেষ্টা করতেন। ডিএনসিসি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও আমরা সিদ্ধান্ত নেইনি। তবে স্থানীয় সব নির্বাচনেই আমরা অংশ নিয়েছি।’

আগাম নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচন চাই। তবে আওয়ামী লীগ সরকারে থাকবে না এবং প্রধানমন্ত্রী তার পদে থাকবেন না। নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সেই নির্বাচন কালকে হলে কালকেও চাই।’

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী