মোক্তাদিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহারের দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ১৩:২৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার মোক্তাদির হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘খন্দকার মোক্তাদির হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।’

তিনি বলেন, ‘বর্তমান জনবিচ্ছিন্ন সরকার তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসনকে চিরস্থায়ী রূপ দিতে বিএনপির সিনিয়র নেতারাসহ বিরোধী দলগুলোর সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিদিন মিথ্যা, উদ্ভট, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা করছে। গ্রেফতার ও জুলুম নির্যাতন চালানো হচ্ছে। খন্দকার মোক্তাদির হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের বর্তমান শাসকগোষ্ঠীর দমন নীতিরই বহিঃপ্রকাশ।’

বিএনপির এই নেতা বলেন, ‘হত্যা-গুম-অপহরণ-মিথ্যা মামলা ও গ্রেফতার এবং দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বর্তমান সরকারকে হিতাহিত জ্ঞান শূন্য করে দিয়েছে। কিন্তু এ ধরনের অপকর্ম ও নির্যাতন চালিয়ে অতীতে দেশ-বিদেশের কোনও স্বেচ্ছাচারী শাসকই তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে সক্ষম হয়নি। বর্তমান শাসকগোষ্ঠীও তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবে না।’

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত