হার জেনেই ডিএনসিসি উপ-নির্বাচন স্থগিত করেছে আ.লীগ: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১৩:৫৭আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৩:৫৯

হার জেনেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন স্থগিত করেছে আওয়ামী লীগ বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে জাগপা (জাতীয় গণতান্ত্রিক পার্টি) ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

বক্তব্য রাখছেন মওদুদ ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘ডিএনসিসি’র উপ-নির্বাচন নিয়ে রিটের শুনানি পরদিন পর্যন্ত মুলতবি করা হয়েছিলো। ওইদিন অ্যাটর্নিকে শুনানি করতে আদালত নির্দেশ দিয়েছিলো। অনেক মামলাতেই অ্যাটর্নি শুনানি করতে যান, অথচ তিনি ডিএনসিসি’র রিট শুনানিতে গেলেন না। এ থেকেই বোঝা যায় সরকার পরোক্ষভাবে এই নির্বাচন স্থগিত করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ বোকা না। তারা সব বোঝে। ডিএনসিসি’র নির্বাচন নিয়ে তিনটি জরিপ হয়েছিলো। তাতে দেখা গেছে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। এ কারণে হেরে যাবে বুঝতে পেরে নির্বাচন স্থগিত করেছে আওয়ামী লীগ।’

জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জাগপা ছাত্রলীগের সাবেক সভাপতি অধ্যাপক রেহানা প্রধান। এসময় জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেলের সঞ্চালনায় দলটির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

/বিআই/এমও/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের