‘বিএনপিকে ছাড়া নির্বাচন করতেই তড়িঘড়ি খালেদা জিয়ার মামলার রায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৮, ১৮:৩১আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ০১:৫১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিকে ছাড়া নির্বাচন করতে চায় সরকার। তাই তড়িঘড়ি করে খালেদা জিয়ার মামলার রায় দেওয়া হচ্ছে।’ শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে প্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীর পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীর পরিবারের সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য আচরণ প্রসঙ্গে সরকারের দায়িত্বশীল কয়েকজন বক্তব্য দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার আট-নয় বছর ধরে আছে। জোর করে ক্ষমতায় থেকে প্রতিটি মুহূর্ত, সময়, দিন, ক্ষণে তারা হুমকি দিয়েছেন। শক্তি ও বলপ্রয়োগ করেছেন। ভিন্নমত পোষণকারী কাউকেই তারা সুযোগ দিতে রাজি নয়।’
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিবের ভাষ্য, ‘সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশকে পুরোপুরি সংকুচিত করে ফেলেছে। গণতান্ত্রিক চেতনার মধ্য দিয়ে যে দেশকে আমরা স্বাধীন করেছিলাম, সেই গণতন্ত্রের কবর রচিত হয়েছে। তাই তাদের মুখ দিয়ে এ ধরনের কথা বের হবে, এটাই তো স্বাভাবিক।’

এর আগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, ‘সরকার এ পর্যন্ত বিচার বিভাগে কোনও হস্তক্ষেপ করেনি।’
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠানে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী