খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনলাইনে পিটিশন: দল নয়, সমর্থকদের উদ্যোগে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:১৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:১৭

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনলাইনে একটি পিটিশন করা হয়েছে। জাতিসংঘ বরাবর করা ওই আবেদনে এরইমধ্যে (মঙ্গলবার রাত ৯টা) স্বাক্ষর করেছেন ৭ হাজারেরও বেশি মানুষ। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এটি দলের কোনও উদ্যোগ নয়, ভক্ত-সমর্থকরা এটি করছেন।

অনলাইনে করা পিটিশন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া। তাকে সরকার অন্যায়ভাবে কারাগারে নিয়েছে। তার বিরুদ্ধে কোনও সাক্ষ্যপ্রমাণ আদালতে হাজির করতে পারে নাই। তাই তার ভক্ত-সমর্থকরা প্রিয় নেত্রীর মুক্তির দাবিতে অনেক পদক্ষেপ নিচ্ছে। এটি তারই অংশ।’

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়া জনগণের নেত্রী। তার মুক্তির দাবিতে বিভিন্ন জন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে এটি বিএনপির কেউ চালু করেছেন কিনা আমার জানা নেই।’

অনলাইনে করা পিটিশনের স্ক্রিনশট জনপ্রিয় অনলাইন পিটিশন সাইট ‘চেঞ্জ ডট অর্গে’ (change.org) খালেদার মুক্তির দাবিতে জাতিসংঘ বরাবর একটি আবেদন করা হয়েছে। ‘অ্যাডভোকেসি ফর গুড গর্ভনেন্স ইন বাংলাদেশের’ ব্যানারে করা পিটিশনটিতে দাবি করা হয়েছে, ‘বাংলাদেশের বর্তমান সরকার ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করেছে।’ কুয়েতের আমিরের দেওয়া অনুদানের যে অর্থ নিয়ে মামলা তা এখন ব্যাংকে জমা আছে এবং বর্তমানে মুনাফাসহ প্রায় তিনগুণ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে পিটিশনে।

পিটিশনের শেষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ সরকারের ওপর চাপ দেওয়ার জন্য জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে জাতিসংঘে বিষয়টি উত্থাপনে ঠিক কত হাজার স্বাক্ষর প্রয়োজন বা আদৌ এ ধরনের পিটিশন জাতিসংঘ গ্রহণ করে কিনা তা পিটিশনের কোথাও উল্লেখ করা হয়নি।

/এএইচআর/এমও/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি