কারা ফটকের সামনে খালেদা জিয়ার জন্য দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫

কারা ফটকের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতাদের মোনাজাত (ছবি: শাহেদ শফিক) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন কারাবন্দি। তার সুস্বাস্থ্য ও কারামুক্তির জন্য পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে দোয়া করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জুমা মোনাজাতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে তারকাঁটা ব্যারিকেডের সামনে জড়ো হন। সেখানেই তারা খালেদা জিয়াসহ দলের করাবন্দি সব নেতাকর্মীর সুস্বাস্থ্য ও কারামুক্তির জন্য মোনাজাতে অংশ নেন। এছাড়া বিদেশে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের জন্যও দোয়া করা হয়।

মোনাজাত শেষে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া আমাদের মা। আমরা জানি না আমাদের নেত্রী, আমাদের মা কেমন আছেন। তিনি গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের প্রাণ। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। আমরা তাকে আমাদের মাঝে ফিরে পেতে চাই।’

মহিলা দলের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা জানি, খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত ভবনে রাখা হয়েছে। তাকে চারদিন কোনও ডিভিশন দেওয়া হয়নি। দেশের মানুষ বিশ্বাস করেন তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নুর-এ-আরা সাফা, সিনিয়র সহ-সভাপতি মেহেরুন নেছা, যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক শামসুন নাহার বেগম, বংশাল থানা মহিলা দলের সভাপতি ফেরদৌসী কবির মিনা, দক্ষিণ সিটির কাউন্সিলর হোসনে আরা, নাসরিন পুতুল প্রমুখ।
কারা ফটকের সামনে খালেদা জিয়ার জন্য দোয়ার ভিডিও:




/এসএস/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম