জনগণকে বাইরে রেখে নির্বাচন করার চেষ্টা করছে সরকার: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৮, ১৫:৫১আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:৫৫

মানববন্ধনে আমীর খসরু

বিএনিপ’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, সরকার জনগণকে বাইরে রেখে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। এজন্য তারা খালেদা জিয়াকে জেলে রেখেছেন।

শুক্রবার দুপুরে তোপখানা রোডে বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ডক্টরর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

আমীর খসরু বলেন, ‘বিশ্বের গণতন্ত্রকামী মানুষ ভালো করেই জানেন নির্বাচনের আগে খালেদা জিয়া কেন জেলে। আজ ক্ষমতায় থাকতেই বিরোধী দলগুলোকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। এর কারণ একটাই জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের প্রক্রিয়া।’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে আঘাত করছে সরকার। জনগণকে বাইরে রেখে নির্বাচনের প্রক্রিয়া চালাচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে।’

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের রাজনীতি হচ্ছে উচ্ছৃঙ্খল, জনগণকে ভয়ভীতির মধ্যে রেখে ক্ষমতা দখল এবং অব্যাহতভাবে ক্ষমতা ধরে রাখার। এজন্যই তারা গণতন্ত্র ও আইনের শাসন চাইছে না।’

আয়োজক সংগঠনের মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন- গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড্যাবের সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

 

 

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান