‘প্রধানমন্ত্রীর ১৫ হাজার কোটি টাকার দুর্নীতির মামলাগুলো কোথায়?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ১৫:১৮আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৫:২৮

আলোচনা সভায় নজরুল ইসলাম, ছবি: ফোকাস বাংলা বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দুর্নীতিসহ ১৫টি মামলা মাথায় নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা। ১৫ হাজার কোটি টাকার দুর্নীতির সেই মামলাগুলো আজ কোথায়? তা নিয়ে তো দুদক, অ্যাটর্নি জেনারেলকে কোনও তদবির করতে দেখা যায়নি। তাহলে খালেদা জিয়ার মামলা নিয়ে তারা কেন এত দৌড়-ঝাঁপ করছেন?’

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স হলে সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর ৬টি মামলা রাজনৈতিক বিচেনায় প্রত্যাহার করা হয়েছে। তারমধ্যে একটা হলো, লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার মামলা। আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলার সেক্রেটারি ও প্রেসিডেন্ট ছিলেন তাকে ২০০৯ সালে বিচারপতি নিয়োগ দেওয়া হয়। তার আদালতে পাঁচটি মামলা খারিজ হয়ে গেলো। আজকের দুদকের আইনজীবী মুহূর্তের মধ্যে আপিল বিভাগ চেম্বার জজের কাছে দৌড়ায়ে চলে যান, সেদিন তারা কোথায় ছিলেন?’

তিনি আরও বলেন, ‘হাইকোর্টে খালেদা জিয়ার জামিন দেওয়ার একঘণ্টার মধ্যে কুমিল্লার পিপি কোর্টে গিয়ে আর একটা অর্ডার নিয়ে গেলেন। এরা তো সরকারেরই লোক। আর সরকার বলে তাদের কোনও হাত নেই।’

বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ অনেকে।

/এসএস/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের