মির্জা ফখরুল সুস্থ আছেন: মির্জা ফয়সাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১৪:২৫আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৪:৩৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ভাই মির্জা ফয়সাল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি সুস্থ আছে, ভালো আছেন। ডাক্তারদের অবজারভেশনে এখনও হাসপাতালেই আছেন। বাকিটা পরে আবার জানাবো।’

অসুস্থবোধ করায় মির্জা ফখরুলকে সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনূস বলেন, ‘অসুস্থ বোধ করায় উনাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন। তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।’

এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহাসচিব অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।’ 

এদিকে, রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন মির্জা ফখরুলের মা।

/এইচইউআর/এসটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি