বিএনপি নেতা শামসুজ্জামান দুদু কারামুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১৮:৫২আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৮:৫৯

কারামুক্তির পর জেলগেটে ফুল দিয়ে শামসুজ্জামান দুদুকে অভিনন্দন জানান নেতাকর্মীরা জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। বুধবার (৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি। মুক্তির পাওয়ার পর শামসুজ্জামান দুদু নিজেই বাংলা ট্রিবিউনকে তার মুক্তি পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
রাজধানীর রমনা থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করা হয়েছিল। গত ১ এপ্রিল ওই মামলায় তাকে জামিন দেন আদালত।
শামসুজ্জামান দুদু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (বুধবার) দুপুর ৩টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছি। এখন বাসায় আছি।’
শামসুজ্জামান দুদুকে জেলগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষক দলের সহ-সভাপতি আলহাজ নাজিম উদ্দীন মাস্টার, সহ-দফতর সম্পাদক এসকে সাদী, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলিম হোসেন, অধ্যক্ষ সেলিম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে সাজা পেয়ে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে সেগুনবাগিচা থেকে পুলিশ গ্রেফতার করে শামসুজ্জামান দুদুকে। এর আগে, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ওই একই মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর রমনা থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়। দুদকে আটক করার পর ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুন-
জিডিপি প্রবৃদ্ধির ঘোষণা চাপাবাজি: রিজভী
কেউ অসুস্থ হলেই দল অচল হয়ে যায় না: এমাজউদ্দীন আহমদ

/এএইচআর/টিআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম