খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: নজরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৮, ১৫:০৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৫:০৭

খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি এবং ২০ দল আগামী সংসদ নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান। শনিবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি একথা জানান।

বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান নজরুল ইসলাম বলেন, ‘অগণতান্ত্রিক প্রহসনের মধ্য দিয়ে আরেকটি নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে বাধ্য করা। যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা যায়। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মুক্ত খালেদা জিয়া ছাড়া বিএনপি বা ২০ দল কোনও নির্বাচনে যাবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রচারণা এখন সরকারই করছে দাবি করে নজরুল ইসলাম বলেন, ‘সারাদিন তো তারা আমাদেরই কথা বলে। ফেসবুক খুললেই দেখি তারেক রহমানের বক্তব্য ভাইরাল হয়ে যাচ্ছে। সরকারের মন্ত্রী ফেসবুকে তারেক রহমানের পাসপোর্টের ছবি দিয়ে দিচ্ছে। তারা আবার এও বলছে পাসপোর্ট না থাকলে নাকি নাগরিকত্ব থাকে না। এ কথা কোনও মন্ত্রী কিভাবে বলে? দেশের লাখ লাখ মানুষের পাসপোর্ট নাই, তাহলে কি তাদেরও নাগরিকত্বও নেই? আইনমন্ত্রী আইনের লোক হয়েও বেআইনি কথা বলেছেন।’

খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের সিনিয়র নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে অবিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা নিতে বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীও আইজি প্রিজনকে ডেকে এনে বলেছেন। কিন্তু আমরা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন অবিলম্বে খালেদা জিয়ার চিকিৎসা বাইরের কোনও হাসপাতালে করার। কারণ তার যে রোগ এর চিকিৎসা জেলখানায় সম্ভব না। চিকিৎসা না হলে তিনি হাঁটাচলার ক্ষমতা এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন।’

/এসও/এমও/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের