জনগণের ভোগান্তি হয় এমন কিছু আমরা করবো না: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৮, ২০:০৭আপডেট : ২৭ মে ২০১৮, ২০:০৮

নজরুল ইসলাম খান (ছবি: সংগৃহীত) বিএনপি খালেদা জিয়ার নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘জনগণের ভোগান্তি হয় এমন কিছু আমরা করবো না। আশা করি, সরকার এমন কিছু করতে আমাদের বাধ্য করবে না।’ রবিবার (২৭ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি আন্দোলন করতে জানে না যারা বলে, তারা ভুল জানে। আমাদের নেত্রী চান না জনগণের ভোগান্তি হোক।’

বিএনপির এই নেতা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ কেউ খেয়াল-খুশি মতো চালাবে, তা মেনে নেওয়া যায় না।’ তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ খেয়াল খুশিমতো দেশ চালাতে দেবে না। এই জনগণ দেশটাকে স্বাধীন করেছে। জনগণের দাবি নির্বাচন। সেই নির্বাচন যদি নিরপেক্ষ না হয়, সবার অংশগ্রহণমূলক না হয়, আর তাতে যদি জনগণ ভোট দিতে না পারে, তাহলে সেই নির্বাচন কোনও নির্বাচন নয়। সেটা নির্বাচনের নামে খেলা। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা বিশ্বাস করি, রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে, এই সিদ্ধান্তের মালিক একমাত্র জনগণ।’

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের